সূরা ফাতিহার শিক্ষাসমূহ

সূরা ফাতিহার শিক্ষাসমূহ

সূরা ফাতিহা কুরআনের সবচেয়ে মহিমান্বিত সূরাগুলোর একটি। এ জন্য হাদিসে এটিকে উম্মুল কুরআন বা কুরআনের মূল বলা হয়েছে। (সহিহ বুখারি - ৭৭২)

এই সূরার মূল বিষয় ৩ টিঃ

  1. মহান আল্লাহ্‌র প্রশংসা।

  2. ইবাদাত-দাসত্ব ও প্রার্থনা কেবল আল্লাহ্‌র জন্যই নিবেদিত, এই স্বীকারোক্তি।

  3. হেদায়েত বা সরল-সঠিক পথের নির্দেশনা এবং আল্লাহ্‌র ক্রোধের পাত্র ও পথভ্রষ্টদের পথ থেকে আত্মরক্ষার প্রার্থনা।

হেদায়েত মুমিনের জীবনে এত বেশি গুরুত্বপূর্ণ যে, প্রতিদিন ফরয সালাতে কম পক্ষে সতেরো বার সূরা ফাতিহা পাঠের মাধ্যমে আল্লাহ্‌র কাছে হেদায়েত কামনা করতে হয়।

If you found this post helpful, consider buying me a coffee. It keeps me writing!

Buy Me A Coffee