সূরা আলে ইমরানের শিক্ষাসমূহ

সূরা আলে ইমরানের শিক্ষাসমূহ

সূরা আলে ইমরান আল কুরআনের তৃতীয় সূরা। আলে ইমরান মানে ইমরানের বংশধর। ইমরান হলেন ঈসা (আঃ) এর নানা। এই সূরায় ঈসা (আঃ)-এর অলৌকিকভাবে জন্ম, তাঁর মুজিযা, মা মারিয়ামের সচ্চরিত্র, মারিয়াম গর্ভে থাকাকালীন তাঁর মায়ের (ঈসার নানী) মানত ও তৎপরবর্তী ঘটনাবলি উল্লেখ করা হয়েছে, সেই জন্য এই সূরার নাম আলে ইমরান।

পাশাপাশি বার্ধক্যে যাকারিয়া (আঃ)-এর সন্তান প্রার্থনা এবং সেই প্রেক্ষিতে সন্তান হিসাবে ইয়াহইয়াকে দান করার ঘটনাও বর্ণিত হয়েছে। ৩/৩৮-৪১

ঘটনাবলি

বদর ইসলামের ইতিহাসের প্রথম ঐতিহাসিক বড় যুদ্ধ। এই যুদ্ধে কাফিরদের তুলনায় মুসলমানরা সংখ্যা ও সরঞ্জামে পিছিয়ে ছিল। আল্লাহ্‌ ফেরেশতা পাঠিয়ে অলৌকিকভাবে মুসলমানদের সাহায্য করেন। ৩/১২৩-১২৫

উহুদ যুদ্ধে মুসলিমরা প্রথমদিকে সাফল্য পেলেও রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর একটি নির্দেশ থেকে সরে যাওয়ার কারণে বিপর্যয়ের শিকার হন। এতে স্বয়ং নবিজী সহ অনেকে আহত হন এবং সত্তরজন সাহাবি শাহাদাত বরণ করেন। এর প্রেক্ষিতে আল্লাহ্‌ মুসলমানদের বেশ কিছু উপদেশ ও সান্ত্বনা দিয়ে বলেছেন, তোমরা হিনম্মন্য হবে না, চিন্তিত হবে না, প্রকৃত মুমিন হলে তোমরাই চূড়ান্তভাবে বিজয়ী হবে। আর মহান আল্লাহ্‌ জয় পরাজয়ের পালাবদল ঘটান। এ যুদ্ধে রাসুল (সাঃ) এর নিহত হওয়ার গুজব ছড়িয়ে পরে। আল্লাহ্‌ এ প্রসঙ্গে আলোকপাত করে বলেন, রাসুলের (সাঃ) মৃত্যুসংবাদ গুজব হলেও অন্যান্য নবীদের মতো একদিন তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। ৩/১৩৯-১৭২

পৃথিবীর প্রথম ঘর, যেটি মানুষের ইবাদাতের জন্য তৈরি করা হয়েছে, সেটি হল মক্কার কাবাঘর। সেই ঘরকে মহান আল্লাহ্‌ বরকতময় এবং মানবজাতির জন্য পথপ্রদর্শনের মাধ্যম বলেছেন। ৩/৯৬, ৯৭

আদেশ

নিষেধ

দৃষ্টান্ত

আল্লাহ্‌ ঈসা (আঃ) এর দৃষ্টান্ত দিয়েছেন আদম (আঃ) এর সাথে। উভয়কে তিনি পিতা ছাড়া সৃষ্টি করেছেন। পার্থক্য শুধু আদমকে পিতামাতা ছাড়া আর ঈসাকে পিতা ছাড়া সৃষ্টি করেছেন। ৩/৫৯

কাফিরদের সৎকর্মের বিনিময় দুনিয়াতেই দেওয়া হয়। কুফুরির কারণে আখিরাতে তারা কোন সওয়াব পাবে না। বিষয়টিকে শস্যক্ষেত্রে হিমশীতল ঝড়ো বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ তাদের ভাল কাজকে শস্যক্ষেত্র এবং কুফুরির কারণে সেসবের বিনিময় নষ্ট হওয়াকে হিমশীতল ঝড়ো বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে। এক্ষেত্রে আল্লাহ্‌ তাদের প্রতি জুলুম করছেন বলার সুযোগ নেই। কারণ, কুফুরির মাধ্যমে তারা নিজেরাই নিজেদের কর্মফল নষ্ট করেছে। ৩/১১৭

সুসংবাদ ও সতর্কবার্তা

আল্লাহ্‌র প্রিয়-অপ্রিয়

বিশেষ শিক্ষা

মুত্তাকীদের বৈশিষ্ট্য এবং বুদ্ধিমানের পরিচয়

মহান আল্লাহ্‌ জান্নাত প্রস্তুত করেছেন মুত্তাকীদের জন্য। সমগ্র কুরআন জুড়ে মুত্তাকীদের বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। সূরা আলে ইমরানের দুটি আয়াতে মুত্তাকীদের চারটি বৈশিষ্ট্য উঠে এসেছে-

(১) তারা সচ্ছল-অসচ্ছল সকল অবস্থায় আল্লাহ্‌র রাস্তায় ব্যয় করে।
(২) তারা ক্রোধ সংবরণ করে।
(৩) তারা মানুষকে ক্ষমা করে।
(৪) তারা কখনো কোন অশ্লীল কাজ কিংবা নিজের প্রতি জুলুম (গুনাহ) করে ফেললে আল্লাহ্‌কে স্মরণ করে এবং পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। ৩/১৩৪, ১৩৫

নভোমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং রাতদিনের পালাবদলে বুদ্ধিমানের জন্য রয়েছে আল্লাহ্‌র কুদরতের নিদর্শন; যারা সর্বদা আল্লাহ্‌কে স্মরণ করে এবং সৃষ্টির নিগুঢ় তত্ত্ব ও রহস্য উদঘাটন করতে পারে। ৩/১৯০,১৯১

সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এবং কিয়ামতের দিন সবার প্রাপ্য কর্মফল বুঝিয়ে দেওয়া হবে। সেদিন যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশের সুযোগ পাবে, সেই হল প্রকৃত ও চূড়ান্ত সফল। একই কথা কুরআনের বিভিন্ন স্থানে উল্লেখ করা হয়েছে। ৩/১৩১,১৩৩

দোয়া

এই লেখাগুলো শায়খ আহমাদুল্লাহ (হাফিযাহুল্লাহ) কর্তৃক রচিত “তারাবীহর সালাতে কুরআনের বার্তা” বই থেকে সংগ্রহ করা হয়েছে। আল্লাহ্‌ শায়খকে উত্তম জাযা দান করুন।

If you found this post helpful, consider buying me a coffee. It keeps me writing!

Buy Me A Coffee