লোকমান হাকিমের পরিচয়

লোকমান হাকিমের পরিচয়

লোকমান একজন মহান ব্যক্তি, আল্লাহ যাকে ‘হিকমাহ’ দান করেছেন। কোরআনে বর্ণিত হয়েছে :

“আর আমি দান করেছি লোকমানকে হিকমাহ।” (সুরা লোকমান, ৩১ : ১২)

খালিদ আর রবিয়ি বলেন, লোকমান ছিলেন একজন হাবশি দাস। তাঁর মনিব একদিন তাঁকে বললো, ‘আমাদের জন্য এই বকরীটি জবাই করো।’ তিনি বকরিটি জবাই করলেন। মনিব বললো, ‘এর থেকে সবচেয়ে উত্তম দুটি অংশ বের করো।’ তিনি জিহ্বা এবং কলিজা বের করলেন। এরও কিছুদিন পর মনিব তাঁকে আবার বলল, ‘আমাদের জন্য এই বকরীটি জবাই করো।’ তিনি জবাই করলেন। মনিব বলল, ‘এর থেকে সবচেয়ে নিকৃষ্ট দুটি অংশ বের করো।’ তিনি আবার জিহ্বা এবং কলিজা বের করলেন। মনিব বলল, ‘তোমাকে উত্তম দুটি অংশ বের করতে বলেছিলাম, তুমি এ দুটিই বের করেছিলে। আর যখন নিকৃষ্ট দুটি অংশ বের করতে বললাম, তখনো এ দুটিই বের করলে!’ লোকমান হাকিম বললেন, ‘এ দুটি অঙ্গ ভালো (কাজে ব্যবহার) হলে এ দুটিই হয়ে ওঠে সর্বোত্তম অঙ্গ। আর যখন সেগুলো মন্দ (কাজে ব্যবহার) হয় তখন হয়ে ওঠে সবচেয়ে নিকৃষ্ট।’ (ইবনু কাসির)

ইমাম কুরতুবি রহিমাহুল্লাহ বলেন, বলা হয় লোকমান ছিলেন আইয়ুব عليه السلام এর খালাতো ভাই অথবা ভাগিনা। একবার কোনো ব্যক্তিকে তাঁর দিকে তাকিয়ে থাকতে দেখে বললেন, ‘তুমি যদি আমার মোটা ঠোট দুটি দেখে থাকো তাহলে জেনে রাখো, সেখান থেকে খুবই নরম ও সুক্ষ্ম কথা বের হয়। আর আমাকে যদিও কালো দেখছো কিন্তু আমার হৃদয়টা সাদা।’

[Reference] নববি তরবিয়ত – শাইখ জামাল আবদুর রহমান

If you found this post helpful, consider buying me a coffee. It keeps me writing!

Buy Me A Coffee